ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিৎ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী তারাগঞ্জে দুর্গাপূজায় নিটোল নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মাধবপুরে মেয়র প্রার্থীকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই বগুড়া ​জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে গাইবান্ধা ডিবির ‘জিরো টলারেন্স’, অভিযানে নেতৃত্বে ওসি মোত্তালিব সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁ/জা গাছ উ/দ্ধার মধুপুরে যানজট নিরসনে নতুন উদ্যোগ, শনিবার থেকে পালাক্রমে চলবে লাল-সবুজ অটোরিকশা

গৌরনদীতে হানিফ পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী ও কাতার প্রবাসী নিহত

  • আপডেটের সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৩৬ সময় দৃশ্য
৫৭

মোঃকাওছার হোসেন গৌরনদী প্রতিনিধঃ বরিশালে গৌরনদীতে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অপু মাঝি (৩২) নামে এক কাতার প্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। অপু মাঝি উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে। এই দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩২৮৩) বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি সকাল ১০টার দিকে গৌরনদীর তাঁরাকুপি এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে (বরিশাল-ল-১১-৯৭২৫) চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে আটকে যায় এবং ঘটনাস্থলেই চালক অপু মাঝি মারা যান।

পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে এবং দ্রুত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।নদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুর ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে হানিফ পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী ও কাতার প্রবাসী নিহত

আপডেটের সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬