
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ড. ইকবাল হোসেন। কর্মস্থলে যোগদানের প্রথম দিনে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ধুনট উপজেলা শাখার নেতৃবৃন্দ।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত এই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনটির নেতারা।
শুভেচ্ছা বিনিময়কালে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন (সনি) ফারিয়া’র নেতৃবৃন্দের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, হাসপাতালে আগত রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। সাধারণ রোগীদের চিকিৎসাসেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় ধুনট উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক শ্যামল মণ্ডল, সহসভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সুমন খান ও অর্থ সম্পাদক আজাদ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



















