ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গোপালগঞ্জে আইজিপিসহ তিন বাহিনীর ডিজি, পরিদর্শনে আইনশৃঙ্খলা পরিস্থিতি গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩ তালতলা বাজার থেকে স্কুলবাড়ি পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান (অব.) মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান লালপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপি সহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

তালতলা বাজার থেকে স্কুলবাড়ি পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

  • আপডেটের সময় : ০২:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৫২ সময় দৃশ্য
৯৩

নিজস্ব প্রতিবেদক:ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তালতলা বাজার ব্রিজ থেকে তালতলা স্কুলবাড়ি পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করলেও সড়কটির সংস্কার ও উন্নয়নে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় এলাকাবাসীর প্রশ্ন, তাঁদের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে দায়িত্বশীল ভূমিকা নেবেন কে? বিশেষ করে আগামীতে সুবিদপুর ইউনিয়নের জনপ্রতিনিধি হতে আগ্রহীদের কাছে স্থানীয়দের প্রত্যাশা, তাঁরা যেন এলাকার মানুষের বাস্তব সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা থাকলে মানুষের সমস্যা উপলব্ধি করা এবং তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। শুধু প্রতিশ্রুতি বা আশ্বাস নয়, প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা ও স্থায়ী সমাধান।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটির অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সংস্কার ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাঁদের দাবি, তালতলা বাজার ব্রিজ থেকে তালতলা স্কুলবাড়ি পর্যন্ত সড়কটির স্থায়ী সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটানো হোক।

Tag :
জনপ্রিয় পোস্ট

অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ

তালতলা বাজার থেকে স্কুলবাড়ি পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেটের সময় : ০২:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬