ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট-তামাবিল মহাসড়কে ‘অন টেস্ট’ সিএনজি থেকে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলব দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে : রাসিক প্রশাসক গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২ খাউলিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণে সীমাহীন দুর্নীতির অভিযোগ প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার বিষয়ে তদন্ত চলছে: ডিবি প্রধান আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে স্মারকলিপি তুলির আঁচড়ে সাজছে রাজশাহী নগরী, প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি কাউনিয়ায় পুকুরে মিলল নারীর মরদেহ

তুলির আঁচড়ে সাজছে রাজশাহী নগরী, প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি

  • আপডেটের সময় : ০১:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দৃশ্য
৩৮

রাজশাহী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২০ অক্টোবরের সফরকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠছে রাজশাহী নগরী। প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে সড়ক বিভাজকে রং করা, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মীরা।

​রবিবার (১৮ অক্টোবর) সকালে নগরীর বিমান চত্বর ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করার পাশাপাশি জোরকদমে চলছে ধোয়ামোছা ও পরিচ্ছন্নতার কাজ। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে নগরজুড়ে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের এ বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
​নগরীর বিমান চত্বর এলাকায় কাজ করা রংমিস্ত্রি আমিনুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুরো শহরকে সুন্দর করে সাজানোর কাজ করছি আমরা।

একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাজশাহী সারাদেশের কাছে তুলে ধরতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে।”
​প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনেও দেখা গেছে চরম ব্যস্ততা। রাজশাহী সফর ও সমাবেশ প্রস্তুতি নিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “প্রধানমন্ত্রীর সফর ঘিরে সমগ্র রাজশাহীবাসীর মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই আগমনকে উপলক্ষে রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ জনসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ যেন সম্পূর্ণ সফল ও সুশৃঙ্খল হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।”

​এদিকে সফরের মধ্য দিয়ে অঞ্চলের আর্থ-সামাজিক পরিবর্তনের আশা প্রকাশ করে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, “প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর সামগ্রিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আমরা আশাবাদী।”

​প্রশাসনিক ও নান্দনিক প্রস্তুতির বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সার্থকভাবে সম্পন্ন করতে রাসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

​দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসের কথা জানিয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, “প্রিয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজশাহী নগরবাসীর মধ্যে স্বতঃস্ফূর্ত আগ্রহ তৈরি হয়েছে।”

​সব মিলিয়ে রং-তুলির স্পর্শ, পরিচ্ছন্নতা অভিযান এবং সৌন্দর্যবর্ধনের কর্মযজ্ঞে এখন মুখরিত পুরো রাজশাহী। এখন শুধুই অপেক্ষা ২০ অক্টোবরের—প্রস্তুতি চূড়ান্ত করে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে পুরোপুরি প্রস্তুত পদ্মা পাড়ের এই ঐতিহ্যবাহী নগরী।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেট-তামাবিল মহাসড়কে ‘অন টেস্ট’ সিএনজি থেকে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট

তুলির আঁচড়ে সাজছে রাজশাহী নগরী, প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি

আপডেটের সময় : ০১:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬