ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান ২০ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা বরিশাল জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত বাগেরহাটে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর উজিরপুরে মা ইলিশ সংরক্ষনে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের জাল জব্দ করেন প্রশাসন তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ এবং ধারাবাহিক কর্মসূচির ডাক

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা

  • আপডেটের সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৩৪ সময় দৃশ্য
৫৬

ফিরোজ সরকার দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বর্ণাঢ্য ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’র মধ্য দিয়ে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ও সচেতনতার বার্তা ছিলো “জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়।”

শোভাযাত্রাটি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফুলবাড়ী বাস স্ট্যান্ড মোড় ও সদর হাসপাতাল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ঐতিহ্যবাহী বড় ময়দানের সামনে গিয়ে এটি শেষ হয়। শোভাযাত্রা চলাকালে স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ ও দ্রুত চিকিৎসার গুরুত্ব সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এবং খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবিরের নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, সদস্য জুলফিকার রহমান বাবু, আক্তারুজ্জামান আখতার, শওকত উল্লাহ মজিদ বাদশা, জিয়া হার্ট ফাউন্ডশন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, পাবলিক রিলেশন এন্ড এসায়েন্টমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু প্রমুখ। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির জানান, স্তন ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

প্রাথমিক লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং নিয়মিত স্ক্রিনিং করার মাধ্যমে এই মরণব্যাধি থেকে জীবন রক্ষা করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা

আপডেটের সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬