ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত করলেন আমান-খোকনসহ বিএনপি নেতারা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা সিরাজগঞ্জে চার ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শিগগিরই একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই রায়পুরের সার্ভেয়ার সাজেদুলের খুঁটির জোর কোথায়? রায়পুর ভূমি অফিসে ইজারার ১২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়নি দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা ও টাকা আদায়ের নির্দেশ

নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২২ সময় দৃশ্য
৩৫

মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগে ইয়াবা সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জনকে ছয় মাস করে বিনা শ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার(১২ অক্টোবর) সকালে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের গাজীর হাট মোড়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে খুরশিদ আলমের বসত ঘরে খাটের ওপর বসে ইয়াবা সেবনের সময় তাঁদেরকে আটক করে পুলিশ। সেনবাগ থানার এসআই আবদুল মান্নান সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের হাতে নাতে আটক করে। এ সময় মাদক সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের দু’জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ৩নং ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের আবদুল মন্নান দফাদার বাড়ির আবদুল হনি মিয়ার ছেলে খুরশিদ আলম (৪২) এবং একই গ্রামের একরাম আলী ব্যাপারী বাড়ির আবদুল গফুর মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে তাঁদেরকে কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬