ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

  • আপডেটের সময় : ১২:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৯৮ সময় দৃশ্য
১৫৮

পাথরঘাটা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে এবং এইচ এম বিল্লাল হোসেন রাজু’র সার্বিক সহযোগিতায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উত্তর চর লাঠিমারায় সুন্দরবন জনতা ক্লাব কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক এবং সুন্দরবন জনতা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম বিল্লাল হোসেন রাজুর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে এলাকার অসংখ্য অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এইচ এম বিল্লাল হোসেন রাজু জানান, প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যেশ্যে এমন মানবিক কার্যক্রম করেছি। সুন্দরবন জনতা ক্লাব ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সুন্দরবন জনতা ক্লাব ইতোমধ্যে এলাকার জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের বিষয়টি মাননীয় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি মহোদয়ের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজু আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের”করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানটিকে হৃদয়ে লালন করে, মানুষের মৌলিক অধিকার, জীবনমান উন্নয়নের জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি এবং জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমরা খুব শিঘ্রই স্থানীয় নিরাপদ পানি নির্ভরযোগ্য পুকুর গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করবো। আমার লক্ষ্য সেবা মূলক কাজ নিজেকে সম্পৃক্ত করা, আমার মাধ্যমে যদি এলাকার মানুষ একটু উপকৃত হয় সেটি আমার ভালো লাগে ।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাথরঘাটায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

আপডেটের সময় : ১২:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬