ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৌরনদীতে যুব ফ্রন্ট বাংলাদেশের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বরিশাল সিস্টারস্-ডে স্কুলে ব্যতিক্রমী উপকরণ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের ছাগল বিতরণ তজুমদ্দিনে মৎস্য অভিযানে ১০ জেলে আটক, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত দুর্গাপূজায় গাইবান্ধার ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার, ২৬ অক্টোবর থেকে চালু মহানগর এক্সপ্রেস মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল সিস্টারস্-ডে স্কুলে ব্যতিক্রমী উপকরণ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ১১:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দৃশ্য
৪২

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর সিস্টারস্-ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতিক্রমী “উপকরণ প্রদর্শনী ও উপস্থাপন” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ই অক্টোবর) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যতিক্রমী এই প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সহ-সভাপতি ইসরাত জাহান মিলি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত আরা নবীনা এর পরিচালনায় উপস্থিত ছিলেন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের নিজেদের তৈরি সহজলভ্য উপকরণসমূহ সংশ্লিষ্ট বিষয় পাঠের শিরোনাম ও পৃষ্ঠা নম্বরসহ শ্রেণীভিত্তিক প্রদর্শনের জন্য পাঁচটি স্টল করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে প্রতিটি স্টল সুন্দরভাবে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে প্রদর্শন করে।

সকল অতিথিরা উপকরণসম্বলিত স্টল গুলো ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন এবং আনন্দের সহিত উপভোগ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা তাদের উপকরণ সম্বলিত স্টল গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে উপস্থাপন করে। উপস্থাপক শিক্ষার্থীদের মধ্য থেকে অতিথিরা প্রতি শ্রেণী থেকে একজন করে শ্রেষ্ঠ উপস্থাপক নির্বাচন করেন। পরিশেষে শ্রেণীভিত্তিক শ্রেষ্ঠ উপস্থাপকদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

আমন্ত্রিত অতিথিরা ব্যতিক্রমী এই শিক্ষণীয় উপকরণ ও উপস্থাপন অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানান। প্রতিবছর এমন শিক্ষণীয় উপকরণ মেলা প্রদর্শনীর ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় এবং অভিভাবকদের সহযোগিতায় ও শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

গৌরনদীতে যুব ফ্রন্ট বাংলাদেশের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত

বরিশাল সিস্টারস্-ডে স্কুলে ব্যতিক্রমী উপকরণ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

আপডেটের সময় : ১১:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬