ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার গণমাধ্যম শুধু খবরের বাহক নয়, জাতির বিবেক ও আয়না: জুবায়ের বাবু বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি চট্টগ্রামে পর্দা উঠল রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লীগের কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অ/গ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস দিনাজপুরে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ পালিত: বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে বর্ণিল আয়োজন আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ

ভোলার সাত উপজেলার প্রতিযোগীদের পেছনে ফেলে নজরুল বর্ষে প্রথম আয়শা

  • আপডেটের সময় : ০৩:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩৭ সময় দৃশ্য
৫৫

ছবি ক্যাপশন: নজরুল বর্ষের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হওয়া আয়শা আনজুমের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান।

মো: ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ভোলার সাত উপজেলার প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে তজুমদ্দিনের মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা আনজুম।

গত ৭ অক্টোবর ভোলা শিল্পকলা একাডেমিতে জেলার সাত উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করে আয়শা আনজুম।
তার এ সাফল্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদ্রাসার পক্ষ থেকে তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শাহ্ মাও. মো. নুরুজ্জামান। এ সময় মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাত উপজেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম হয়ে আয়শা আনজুম শুধু নিজের নয়, প্রতিষ্ঠানেরও সুনাম বয়ে এনেছে।

বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুম বলেন, এ অর্জনে তিনি আনন্দিত ও গর্বিত। তাকে যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

ভোলার সাত উপজেলার প্রতিযোগীদের পেছনে ফেলে নজরুল বর্ষে প্রথম আয়শা

আপডেটের সময় : ০৩:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬