ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার গণমাধ্যম শুধু খবরের বাহক নয়, জাতির বিবেক ও আয়না: জুবায়ের বাবু বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি চট্টগ্রামে পর্দা উঠল রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লীগের কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অ/গ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস দিনাজপুরে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ পালিত: বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে বর্ণিল আয়োজন আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ

মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩২ সময় দৃশ্য
৫২

(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ওসি (তদন্ত) আলেফ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেসুর রহমান কামরুল, মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হাসান আলী, উপজেলা ভিডিপি কর্মকর্তা শাহিনুর রহমান, ঠাকুরমান্দা শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার এবং প্রসাদপুর রাধা গোবিন্দ মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুমার সরকারসহ অন্যরা।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬