ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশালে নানা আয়োজনে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অস্টিওপোরোসিসে আক্রান্ত তরুণ আব্দুর রউফ, চিকিৎসার জন্য প্রয়োজন ৭-৮ লাখ টাকা- বিকাশ নম্বর: ০১৩০৯৮০৩৪০১ পূজা নেই, তবু চাল বরাদ্দ ও আনসার মোতায়েন—কোটালী পাড়ায় সরকারি তালিকা নিয়ে প্রশ্ন নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে ১৪৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল ফোন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মঙ্গলবার রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ প্রধানমন্ত্রীর আগমনী বার্তা: নতুন রূপে সাজছে সৈয়দপুর বিমানবন্দর সড়ক চিলমারীতে রনপাগলী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন,বুধবার বিজয়া দশমী কাশিমপুরে হযরত শাহ মখদুম বরকত চান গায়েনের ১৪৩তম ওরস মোবারক অনুষ্ঠিত

রাজশাহীতে ১৪৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল ফোন

  • আপডেটের সময় : ০৩:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩০ সময় দৃশ্য
৫৩

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবাসহ মোঃ মিনহাজুল মুন্না (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নতুন হড়গ্রাম এলাকার কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের রেলক্রসিংয়ের পূর্ব পাশে প্রাম্ভিক আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৫-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মিনহাজুল মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিনহাজুল মুন্না (৩০) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ জয়নাল আবেদিন দুলাল।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এসআরবি কর্তৃপক্ষ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার লক্ষ্য নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন কাজ করছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদকদ্রব্যের অবৈধ কারবার, অস্ত্রসংক্রান্ত অপরাধ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ব্যাটালিয়নটির সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

এরই ধারাবাহিকতায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্যের অবৈধ বিক্রি ও সরবরাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য এবং জব্দ করা অন্যান্য আলামতসহ তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশালে নানা আয়োজনে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীতে ১৪৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল ফোন

আপডেটের সময় : ০৩:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬