ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুলশান ক্লাব অলিম্পিয়াডের উদ্বোধন, অংশ নিচ্ছে ২৫ ক্লাবের ১,২৫০-এর বেশি প্রতিযোগী হাতিরঝিলে ২৮ নভেম্বর ‘মিডিয়া রান ২০২৬’, অংশ নেবেন লেখক-সাংবাদিক ও শোবিজ তারকারা লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত লালপুরে ৬ জন অনলাইন জোয়ারি গ্রেফতার মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ১১২০ যুবক-যুব নারী ‎ ‎বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জলঢাকায় মৎস্যজীবী লীগ নেতা শহিদুল আটক আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের চমক জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া দীর্ঘদিন পর বামনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে আলোচনা, উদ্যোগে রুহুল আমিন শরীফ

লিভারপুলে যাওয়ার ‘খুব কাছে’ বাহকোলা, যা বললেন পিএসজি কোচ

  • আপডেটের সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩৫০ সময় দৃশ্য
৫৩৯

বাহডলে বাহকোলার প্রতি লিভারপুলের আগ্রহের খবর শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। বিবিসির খবর, পিএসজি থেকে ফরাসি ফরোয়ার্ডকে দলে নেওয়ার খুব কাছাকাছি চলে এসেছে ইংলিশ ক্লাবটি। যদিও এই তারকাকে নিয়ে প্রশ্নে খুব বেশি কিছু বলতে চাননি ফরাসি ক্লাবটির কোচ লুইস এনরিকে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিবিসি তাদের বৃহস্পতিবারের প্রতিবেদনে লিখেছে, গত ৪৮ ঘণ্টায় দুই পক্ষের আলোচনা অনেকটা এগিয়েছে এবং পূর্ণাঙ্গ চুক্তি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে।

২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের মূল্য ১৪ কোটি ৫০ লাখ পাউন্ড নির্ধারণ করেছিল পিএসজি, কিন্তু লিভারপুল এমন একটি প্যাকেজে সম্মত হতে চলেছে, যার ন্যূনতম মূল্য হবে ১০ কোটি পাউন্ড এবং ব্যক্তিগত ও দলীয় উল্লেখযোগ্য সাফল্যের ওপর ভিত্তি করে তা ১২ কোটি পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।

লিলের বিপক্ষে পিএসজির লিগ আঁর ম্যাচের আগে বৃহস্পতিবার এনরিকের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় বাহকোলার সম্ভাব্য দলবদল নিয়ে। ক্লাবটিকে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ শুধু বলেন, “বাহডলে বাহকোলা এখনও পিএসজির খেলোয়াড়।”

২০২৩ সালের অগাস্টে আরেক ফরাসি ক্লাব লিওঁ থেকে পিএসজিতে যোগ দেন বাহকোলা। লিগ আঁ চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ১৫২ ম্যাচে তিনি গোল করেছেন ৩৯টি।

গত মৌসুমে পিএসজির লিগ আঁ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাহকোলা।এবারের বিশ্বকাপে ফ্রান্সের হয়ে আট ম্যাচে তিনি গোল করেন তিনটি।

Tag :
জনপ্রিয় পোস্ট

গুলশান ক্লাব অলিম্পিয়াডের উদ্বোধন, অংশ নিচ্ছে ২৫ ক্লাবের ১,২৫০-এর বেশি প্রতিযোগী

লিভারপুলে যাওয়ার ‘খুব কাছে’ বাহকোলা, যা বললেন পিএসজি কোচ

আপডেটের সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬