ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ জায়েদ: সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে প্রতিষ্ঠাতার অনন্য উত্তরাধিকার মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার পল্টন ট্রাজেডির বিচারের দাবিতে জলঢাকায় জামায়াতের বিক্ষোভ তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় সানায়ে তাকাইচি মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী এসইউভি (SUV)-এর ধাক্কায় কেরালা থেকে আসা ২৪ বছর বয়সী এক ভারতীয় প্রবাসী নি*হত হয়েছেন আর্থিক সংকট, নোয়াপাড়া চা বাগানের ৮৫০ শ্রমিকের কর্মবিরতি চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার: জাতিসংঘ

হাজারো উসকানির মুখে চরম ধৈর্য দেখাতে হবে: গোলাম পরওয়ার

  • আপডেটের সময় : ০৪:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯৪ সময় দৃশ্য
২৯১

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে সরকার যেন বাধা না দেয়, সেই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীদের হাজারো উসকানির মুখে চরম ধৈর্য–সংযম দেখাতে বলেছেন। এ প্রসঙ্গে ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির এই আহ্বায়ক বলেন, ‘আমরা কারও উসকানিতে পা দেব না।’

আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। আগামীকাল শনিবার অনুষ্ঠেয় ১১ দলীয় ঐক্যের রংপুরমুখী লংমার্চের প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তাঁরা মনে করেন, আঘাত এলেও কোনো প্রতিশোধের চেয়ে এই লংমার্চ সফল করার মধ্যে সার্থকতা সবচেয়ে বেশি।

এই লংমার্চ ঘিরে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের পথে পথে জনসভা–পথসভার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কাল সকাল সাতটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রথম সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষ হবে সকাল আটটায়। এরপর ঢাকার উত্তর দিক দিয়ে গাজীপুরের টঙ্গী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা হয়ে পথসভা শেষ করে লংমার্চ রংপুরের দিকে যাবে।

লংমার্চ ঘিরে দল–অঙ্গসংগঠনের সংশ্লিষ্ট সব শাখার নেতাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাতে ভার্চ্যুয়াল সভা হয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, সভার তথ্য অনুযায়ী, লংমার্চে ব্যাপক জনসমাগম হবে।

রংপুর অভিমুখে লংমার্চে হাজারের বেশি গাড়ি যুক্ত হবে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাস্তার দুই ধারে লাখ লাখ লোক দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতাদের অভিবাদন জানাবেন। নারীরাও রাস্তার পাশে দাঁড়িয়ে এই বহরকে স্বাগত জানাবেন। চট্টগ্রাম অভিমুখে লংমার্চের চেয়ে উত্তরবঙ্গ অভিমুখে এই লংমার্চে বেশি সাড়া পাওয়ার আশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, দলের মিডিয়া সেলের সদস্য জাহিদুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ জায়েদ: সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে প্রতিষ্ঠাতার অনন্য উত্তরাধিকার

হাজারো উসকানির মুখে চরম ধৈর্য দেখাতে হবে: গোলাম পরওয়ার

আপডেটের সময় : ০৪:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬