ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে অভিযান ২০ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা বরিশাল জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত বাগেরহাটে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর উজিরপুরে মা ইলিশ সংরক্ষনে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের জাল জব্দ করেন প্রশাসন তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ এবং ধারাবাহিক কর্মসূচির ডাক

বরিশাল জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ১০:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৩০ সময় দৃশ্য
৫৩

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ দায়িত্বশীলদেরকে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে : এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১০ই অক্টোবর সকাল ৯.৩০ মিনিটে বরিশাল নগরীর বরিশাল ক্লাব অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সংগঠনের দায়িত্বশীলদের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। দাওয়াতি তৎপরতা জোরদার করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, বরিশাল জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। রুকনদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার সাথে মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।

পরিকল্পিত দাওয়াতি তৎপরতা, গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বরিশাল জেলাকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংগঠনের দায়িত্বশীলদের নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও কল্যাণের দিকগুলো তুলে ধরতে হবে। সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে নিয়মিত বৈঠক, পরামর্শ, প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর,কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী,অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম।

জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবি তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমানসহ বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ

বরিশাল জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

আপডেটের সময় : ১০:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬