ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার ‎HAMKO’ নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন,

মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

  • আপডেটের সময় : ০৪:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৩৮ সময় দৃশ্য
৬৪

এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে সায়হাম গ্রুপ। এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষাবিদ অরুণ কুমার নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ।

মাধবপুর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক হিমাংশু দেব, অধ্যাপক পঙ্কজ রায়, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, মাধবপুর পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোজ কান্তি পাল, পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, পৌর আহ্বায়ক সুরঞ্জন পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল, আদাঐর ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মৃণাল বিশ্বাস ও বিউটি কৈরি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলের নির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাটের সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে মাধবপুরে সনাতন সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন।

বক্তারা আরও বলেন, এ বছর মাধবপুর উপজেলায় ১১৯টি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।

সভা শেষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ১১৯টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

আপডেটের সময় : ০৪:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬