ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার ‎HAMKO’ নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন,

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী

  • আপডেটের সময় : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দৃশ্য
৪১

রিপোর্টার চট্টগ্রামঃআসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে দায়িত্বশীল, উদার ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ অনন্য। এ ঐতিহ্য ও ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হবে। বিএনপি সব ধর্মের মানুষের সমমর্যাদায় বিশ্বাস করে। তাই ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বাইরে গিয়ে অন্য কিছু করার সুযোগ নেই। আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপভিত্তিক শৃঙ্খলা কমিটি গঠন করে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব পালনের ব্যবস্থা করতে হবে, যাতে পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে সঠিক তথ্য সংগ্রহে বিশেষ টিম গঠন করা হবে। প্রার্থীদের যোগ্যতা ও সার্বিক বিষয় যাচাই করে মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভিন্ন অবস্থান নিলে প্রতিপক্ষ সেই সুযোগ নিতে পারে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোরছালিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত আলী ও ফজলুল করিম চৌধুরী, সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন ও সদস্যসচিব সালেহ আহমেদ সলু, আকবরশাহ থানা বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার সেলিম ও সদস্যসচিব মইনুদ্দিন চৌধুরী মাঈনু।

এ ছাড়া উত্তর কাট্টলী ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী

আপডেটের সময় : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬