ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত করলেন আমান-খোকনসহ বিএনপি নেতারা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা সিরাজগঞ্জে চার ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শিগগিরই একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই রায়পুরের সার্ভেয়ার সাজেদুলের খুঁটির জোর কোথায়? রায়পুর ভূমি অফিসে ইজারার ১২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়নি দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা ও টাকা আদায়ের নির্দেশ

ভাদুরিয়া-দাউদপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, আতঙ্কে চালকরা

  • আপডেটের সময় : ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দৃশ্য
৪৮

(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি যানবাহনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনায় চালক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সড়কের মাঝখানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী চারটি যানবাহন আটকে পড়ে।

আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী একটি গাড়ি। পরে যানবাহনগুলোতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

আনোয়ার হোসেন বলেন, “আমরা ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গভীর রাতে গুরুত্বপূর্ণ এ সড়কে এমন ঘটনায় নিরাপদে যাতায়াত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, সড়কে রাতের নিরাপত্তা জোরদার করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হোক

Tag :
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ভাদুরিয়া-দাউদপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, আতঙ্কে চালকরা

আপডেটের সময় : ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬