
(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি অনুষ্টিত হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।
এসময় সভায় বক্তব্য রাখেন, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, পৌর নির্বাহী কর্মকতা সজল কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে কন্যাশিশুদের নিরাপদ বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা গ্রহণ এবং নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।




















