ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত করলেন আমান-খোকনসহ বিএনপি নেতারা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা সিরাজগঞ্জে চার ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শিগগিরই একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই রায়পুরের সার্ভেয়ার সাজেদুলের খুঁটির জোর কোথায়? রায়পুর ভূমি অফিসে ইজারার ১২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়নি দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা ও টাকা আদায়ের নির্দেশ

উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত করলেন আমান-খোকনসহ বিএনপি নেতারা

  • আপডেটের সময় : ০৮:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দৃশ্য
৪৭

​ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ’৯০-এর স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
​সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার নবগ্রামে শহীদ জেহাদের সমাধিতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কবর জিয়ারত করেন।

এ সময় নেতৃবৃন্দ শহীদ জেহাদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
​কবর জিয়ারত কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমপি।

​শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ গণ-আন্দোলনকে বেগবান করতে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

​এ সময় ’৯০-এর গণ-আন্দোলনের নেতা হাবিবুর রহমান হাবিব, নাজিমুদ্দিন আলম, মুস্তাফিজুর রহমান বাবুল এমপি, খন্দকার লুৎফর রহমানসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু এবং জেলা-উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত করলেন আমান-খোকনসহ বিএনপি নেতারা

আপডেটের সময় : ০৮:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬