ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৌরনদীতে যুব ফ্রন্ট বাংলাদেশের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বরিশাল সিস্টারস্-ডে স্কুলে ব্যতিক্রমী উপকরণ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের ছাগল বিতরণ তজুমদ্দিনে মৎস্য অভিযানে ১০ জেলে আটক, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত দুর্গাপূজায় গাইবান্ধার ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার, ২৬ অক্টোবর থেকে চালু মহানগর এক্সপ্রেস মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় গাইবান্ধার ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩

  • আপডেটের সময় : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৯ সময় দৃশ্য
৩৮

গাইবান্ধা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গাইবান্ধাসহ রংপুর বিভাগের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসএআরবি-১৩)। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসএআরবি-১৩-এর অধিনায়কের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। রংপুর বিভাগের এসএআরবি-১৩-এর আওতাধীন এলাকায় এ বছর ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে গাইবান্ধা জেলায় ৬২৬টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজাকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এসএআরবি-১৩ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল জোরদার এবং স্থানীয় পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক এসএআরবি সদস্য মোতায়েন থাকবেন। রংপুর কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটির প্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখা হবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নাশকতাসহ যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া দুষ্কৃতকারী বা উগ্র চক্রের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, পূজার উপকরণ নষ্ট, ভাঙচুর বা চুরির মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এসএআরবি-১৩-এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখলে তা যাচাই না করে শেয়ার না করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন উৎসব। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে এসএআরবি-১৩।

পরিশেষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ব্যাটালিয়নটির পক্ষ থেকে বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গোৎসব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উদযাপিত হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গৌরনদীতে যুব ফ্রন্ট বাংলাদেশের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত

দুর্গাপূজায় গাইবান্ধার ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩

আপডেটের সময় : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬