ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন মাধবপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক সৈয়দপুরে ৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার সাড়ে চার ঘন্টায় রাজধানীর ১৩টি স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রী ​হাসপাতালের কক্ষে ধূমপান! প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসক বরখাস্ত এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা তাড়াশে পিপিআর রোগে দুই সপ্তাহে ৪০ ছাগলের মৃত্যু, টিকার সংকট জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দৃশ্য
৩৮

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অসহায় মানুষের মাঝে এই শাড়ি ও চালের ডিও (ডেলিভারি অর্ডার) বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন, দক্ষিণ গফরগাঁও আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও–দক্ষিণ গফরগাঁও) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু এমপি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জান্নাতুল নাঈম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। উৎসব যার যার, কিন্তু আনন্দ সবার। শারদীয় দুর্গোৎসব যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, সেই লক্ষ্যে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের পাশে রয়েছে।” পূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতেই এই মানবিক ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল নাঈম বলেন, “উপজেলার সনাতন ধর্মাবলম্বী দরিদ্র ও অসহায় মানুষ যেন আনন্দের সাথে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।” তিনি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বস্ত্র ও খাদ্যসামগ্রী পেয়ে উপজেলার সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন

দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

আপডেটের সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬