ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন মাধবপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক সৈয়দপুরে ৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার সাড়ে চার ঘন্টায় রাজধানীর ১৩টি স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রী ​হাসপাতালের কক্ষে ধূমপান! প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসক বরখাস্ত এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা তাড়াশে পিপিআর রোগে দুই সপ্তাহে ৪০ ছাগলের মৃত্যু, টিকার সংকট জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

মাধবপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি

  • আপডেটের সময় : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দৃশ্য
৩৯

এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন সেক্টর কমান্ডার। এ সময় তিনি পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার জানান, শ্রীমঙ্গল সেক্টরের অধীন শ্রীমঙ্গল (৪৬ বিজিবি), বিয়ানীবাজার (৫২ বিজিবি) ও হবিগঞ্জ (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপ রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। নজরদারিতে অত্যাধুনিক ড্রোন ও ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ এবং ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

সেক্টর কমান্ডার বলেন, পূজার নিরাপত্তায় গুজব ও অপপ্রচার প্রতিরোধ, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় এবং জনসচেতনতা গুরুত্বপূর্ণ। সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দেশজুড়ে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি দায়িত্ব পালন করছে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দুর্গম এলাকায় ১৮৩টি মণ্ডপ রয়েছে। দুর্গম এলাকায় নিরাপত্তার জন্য ১৮টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন

মাধবপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি

আপডেটের সময় : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬