ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না : চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভিত্তিহীন: ইশরাক ‎বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস সীমান্তবর্তী ১০০৯টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার  চিরিরবন্দরে আপন দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা  সিলেট-তামাবিল মহাসড়কে ‘অন টেস্ট’ সিএনজি থেকে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলব দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে : রাসিক প্রশাসক গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

‎বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস

  • আপডেটের সময় : ১০:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৮ সময় দৃশ্য
৪৬

পারভেজ মাহমুদ,বরিশাল প্রতিনিধিঃ ‎বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবহার্য সামগ্রী উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস। মানবিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কোমলমতি ইয়াতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

‎
‎শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগরীর আমানতগঞ্জ পীর সাহেব রোডে অবস্থিত মাওলানা ইয়াছিন রহমাতুল্লাহ হিফজুল কুরআন মাদ্রাসা (ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিং)-এ এই আয়োজন করা হয়।

‎
‎এ সময় উপস্থিত ছিলেন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ও সক্রিয় সদস্য মিরাজুল ইসলাম।

‎
‎অনুষ্ঠানে ইয়াতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়ার পাশাপাশি তাদের মাঝে কলম, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, চকলেট ও টিস্যু বিতরণ করা হয়।

‎
‎লাভ ফর ফ্রেন্ডস সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইয়াতিম শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা সহযোগিতা করাই সংগঠনটির মূল লক্ষ্য।

Tag :
জনপ্রিয় পোস্ট

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না : চিফ হুইপ

‎বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস

আপডেটের সময় : ১০:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬