ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এ দেশে সমাজের নিকৃষ্ট লোকেরাই এমপি,মন্ত্রী হয়-মেজর হাফিজ। তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর ও মেঘনার পাড়ে পার্ক নির্মাণের পরিকল্পনা সিরাজগঞ্জে অবৈধভাবে ডিসপেন্সার মেশিনে জ্বালানি বিক্রি, জরিমানা ও ডিপমেন্সার জব্দ ​মর্তুজাবাদ কামিল (মাস্টার্স) মাদরাসার ৬০ বছর পূর্তি ও হীরক জয়ন্তী আয়োজনে প্রস্তুতি সভা ৭ রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন যেভাবে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক: কার্যকর হচ্ছে ১ নভেম্বর থেকে মধুপুরে পাঁচ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরুর সম্ভাব্য তারিখ ১ নভেম্বর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক। মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝালকাঠির নথুল্লাবাদে ইউপি সদস্য প্রার্থী হতে ইচ্ছুক কামাল হোসেন

সিরাজগঞ্জে অবৈধভাবে ডিসপেন্সার মেশিনে জ্বালানি বিক্রি, জরিমানা ও ডিপমেন্সার জব্দ

  • আপডেটের সময় : ১০:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দৃশ্য
২০

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্স ছাড়া ডিসপেন্সার মেশিনের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির দায়ে সালেহা ট্রেডার্স নামে একটি মিনি পেট্রোল পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী সড়কের বাশাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সালেহা ট্রেডার্সে ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রি করা হচ্ছিল। তবে ডিসপেন্সার মেশিনের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির প্রয়োজনীয় অনুমোদন ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়। পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান বলেন, প্রতিষ্ঠানটির তেল বিক্রির অনুমোদন থাকলেও ডিসপেন্সার মেশিনের মাধ্যমে তেল বিক্রির অনুমোদন ছিল না। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে এবং মেশিনগুলো জব্দ করা হয়েছে।

জনস্বার্থে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও নির্ধারিত নিয়মকানুন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

এ দেশে সমাজের নিকৃষ্ট লোকেরাই এমপি,মন্ত্রী হয়-মেজর হাফিজ। তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর ও মেঘনার পাড়ে পার্ক নির্মাণের পরিকল্পনা

সিরাজগঞ্জে অবৈধভাবে ডিসপেন্সার মেশিনে জ্বালানি বিক্রি, জরিমানা ও ডিপমেন্সার জব্দ

আপডেটের সময় : ১০:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬