ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত বরিশালে তৃণমূল গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় পরিবারের ৩ সদস্য নিহত বহুজাতিক ক্রেতাদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে Global Sourcing Expo 2026 শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা

বহুজাতিক ক্রেতাদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে Global Sourcing Expo 2026

  • আপডেটের সময় : ০৪:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দৃশ্য
৫০

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৫-১৭ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের (বিগ ওয়েভ) দোতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Global Sourcing Expo 2026 Dhaka’। বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা, বাংলাদেশি রপ্তানি পণ্যের প্রসার এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ এক্সপোর আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আজ ১৪ নভেম্বর ২০২৬, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে ‘Meet the Press’ আয়োজন করা হয়। এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ এক্সপো সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে ইপিবির মহাপরিচালক জনাব মোহাম্মদ শাকাওয়াত উল্লাহ এবং পরিচালকবৃন্দ এসএমএস উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে এক্সপোর আয়োজনের লক্ষ্য, সার্বিক প্রস্তুতি, বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ এবং দেশের রপ্তানি সম্ভাবনা বাড়ানোর কৌশল তুলে ধরা হয়।

এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, কানাডা ও আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে দেশের ১২টি রপ্তানিমুখী খাত—যথা অ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, পাদুকা ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, রসুন, কফি ও কফিজাত পণ্য, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিক ও টাইলসওয়ারসহ ১৬টি প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, সাপ্লাই চেইন প্রতিনিধিসহ বিভিন্ন রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরা অংশগ্রহণ করবেন। এতে বাংলাদেশের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে ৪টি বিশেষ সেমিনার, ফ্যাক্টরি ভিজিট, B2B মিটিং, ২৪০টি স্টল, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোসহ নানা আয়োজন।

Global Sourcing Expo 2026 Dhaka বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি খাতসহ উৎপাদন সক্ষমতাকে আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ আয়োজন দেশের রপ্তানিকারকদের জন্য নতুন বাজার অনুসন্ধান, দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি করবে।

প্রত্যাশা করা হচ্ছে, Global Sourcing Expo 2026 Dhaka দেশের রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সোর্সিং হাব হিসেবে বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত

বহুজাতিক ক্রেতাদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে Global Sourcing Expo 2026

আপডেটের সময় : ০৪:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬