ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন   রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের উদ্বোধন বরিশালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দুবাই থেকে দেশে ফিরেই মৃত্যু, ১১ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল প্রবাসী এনামুল হকে মাধবপুরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী আন্তর্জাতিক সামরিক চিকিৎসা সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো আমিরাতের নারী মেজর জেনারেল নদীভাঙনকবলিতদের খোঁজখবর নিলেন এবং আংগারিয়া ও সাতানীতে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম শাহিন হাওলাদার ​ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত

মাধবপুরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী

  • আপডেটের সময় : ০৮:১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দৃশ্য
২৬

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করে।

উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৭৭৪ জন বালক ও ৯৭৬ জন বালিকা।

কেন্দ্রভিত্তিক হিসাবে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৪৪ জন, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫১৩ জন এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন বলেন, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল হক মীজা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা পরীক্ষার পরিবেশ ও সার্বিক আয়োজন ঘুরে দেখেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন  

মাধবপুরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী

আপডেটের সময় : ০৮:১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬