ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমির হোসেন আমুর সাবেক পিএস শাহিন গ্রেফতার বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত বরিশাল পুলিশ লাইন্সের দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত বরিশালে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা ও পিঠা উৎসব মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেডারেশন অব আরব নিউজ এজেন্সিসের (FANA) সভাপতি নির্বাচিত হলেন আমিরাতের মোহাম্মদ সাঈদ আল শেহি মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশালে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা ও পিঠা উৎসব

  • আপডেটের সময় : ১০:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৮ সময় দৃশ্য
৩০

পারভেজ মাহমুদ বরিশাল প্রতিনিধিঃ জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা (১৬ Days of Activism Against Gender-Based Violence) উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার ২৬ নভেম্বর বিকেল ৪টায় স্বপ্নছোঁয়া সমাজকল্যাণ সংগঠন তথা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বরিশাল ফিল্ড অফিসে এ আয়োজন করা হয়।

নারী ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার রোড মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. রুহুল আমিন এবং ওয়াফি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুল কাইয়ুম।

এছাড়া বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্যানেল সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু এদবর, নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সাঈদ পান্থ, মোহনা টিভির বিভাগীয় প্রধান শেখ শামীম, মাইটিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল, এবং কলমের কণ্ঠের প্রধান প্রতিবেদক ইমরান হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী তানজিলা জেরিন, সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের প্রভাষক ডা. ইসরাক ইউনুস ইমা, স্বপ্নছোঁয়া সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মো. তপু হোসেন এবং লিঙ্গবৈচিত্র্যময় কমিউনিটির ২০ জন সদস্য।

আলোচনা সভায় বক্তারা নারী ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা কমিউনিটির কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তারা বলেন, সমাজের প্রত্যেক মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে অতিথি, সাংবাদিক ও কমিউনিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

আমির হোসেন আমুর সাবেক পিএস শাহিন গ্রেফতার

বরিশালে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা ও পিঠা উৎসব

আপডেটের সময় : ১০:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬