ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশাল অনির্বাণ স্কুলে জমকালো আয়োজনে ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত লালপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, হবিগঞ্জের ২৬ বাগানে ভোটগ্রহণ শুরু নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায় এসে দেখুক বিজিবি প্রতিরোধ করবে- দিনাজপুর সেক্টর কমান্ডার আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব ও আইজিপি দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে নতুন উদ্যোগ, চালু হলো BARTA আমির হোসেন আমুর সাবেক পিএস শাহিন গ্রেফতার বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত বরিশাল পুলিশ লাইন্সের দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, হবিগঞ্জের ২৬ বাগানে ভোটগ্রহণ শুরু

  • আপডেটের সময় : ১০:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৪ সময় দৃশ্য
৬

এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে হবিগঞ্জের চার উপজেলায় ২৬টি চা-বাগানসহ দেশের পাঁচ জেলার চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ২৬টি চা-বাগানের ৪৩টি পঞ্চায়েত ও একটি ভ্যালিতে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ২১৭ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৬৮ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ১৪৯ জন।

এবারের নির্বাচনে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা কেন্দ্রীয় কমিটি, নিজ নিজ ভ্যালি এবং সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটির প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের নৃপেণ পালসহ ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়ে জেলার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শ্রমিকদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব তাদের দীর্ঘদিনের দাবি—মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, নিয়মিত পারিশ্রমিক, আবাসন, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চা শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, হবিগঞ্জের চার উপজেলার ২৬টি চা-বাগানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অধিকাংশ বাগান সীমান্তঘেঁষা হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সঙ্গে সমন্বয় করা হয়েছে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশাল অনির্বাণ স্কুলে জমকালো আয়োজনে ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত

দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, হবিগঞ্জের ২৬ বাগানে ভোটগ্রহণ শুরু

আপডেটের সময় : ১০:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬