ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় আইএসজিএফের ৭৩তম ফেলোশিপ ডে উদযাপন দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০ মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেপ্তার শেয়ার কেলেঙ্কারি ও আদালত অবমাননার দায়ে মঞ্জুরুর রহমানের বিরুদ্ধে হাইকোর্টের রুল, ডেল্টা লাইফেও ৩,৬৮৭ কোটি টাকার জালিয়াতির অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে মাঠে ডিসি, একযোগে পরিচ্ছন্নতা অভিযান জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার ও ঋণমুক্ত সহায়তা চায় বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে বেনাপোল রুটে চালানোর প্রস্তাব সময় কমতে পারে ৩ ঘণ্টা, ভাড়া কমানো সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

  • আপডেটের সময় : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২২১ সময় দৃশ্য
৩২৭

বিশেষ প্রতিনিধি:

ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমিনুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আমিনুল হকের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, বহিষ্কৃত আমিনুল হকের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক, সদস্যসচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি।

এদিকে, একই দিনে ধলিয়া ইউনিয়নে এক যুবদল কর্মীকে অপহরণ, মারধর, টাকা ছিনিয়ে নেওয়া এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আমিনুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের খবরও প্রকাশিত হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি আমিনুল হকের নেতৃত্বে ঘটেছে। তবে আমিনুল হক অভিযোগ অস্বীকার করে এটিকে দীর্ঘদিনের আর্থিক বিরোধ মীমাংসার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকায় আইএসজিএফের ৭৩তম ফেলোশিপ ডে উদযাপন

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

আপডেটের সময় : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬