ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে বিপুল কয়লা মজুদ থাকলেও উত্তোলনে বাঁধা সামাজিক প্রেক্ষাপট বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩ বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত, মাদারগঞ্জে পিপিআর রোগ নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে অনলাইন জুয়া খেলার ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার বগুড়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার, রবিবার থেকে আইনজীবীরা ফিরছেন নিয়মিত কার্যক্রমে ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু

বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩

  • আপডেটের সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩ সময় দৃশ্য
৬

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে এক ওষুধ ব্যবসায়ীকে আহত করার অভিযোগে যুবদল থেকে বহিষ্কৃত এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মো. সোহান, বয়স ৩৫ বছর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সোহানের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা মোহাম্মদ সায়মন কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর পথ আটকে কথা-কাটাকাটির একপর্যায়ে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। পরে সায়মন দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে সায়মন ও তাঁর সহযোগীরা একটি ভবনের ভেতরে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির সামনে অবস্থান নেয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান জানান, রাত ১২টার দিকে সায়মন ও তাঁর দুই সহযোগীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যবসায়ী মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সায়মন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছেন এবং চাঁদা না দিলে লোকজনের ওপর হামলা চালান। যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে সায়মনকে আগেই হাতিরঝিল থানা যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দেশে বিপুল কয়লা মজুদ থাকলেও উত্তোলনে বাঁধা সামাজিক প্রেক্ষাপট

বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩

আপডেটের সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬