ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কবি-লেখক-শিল্পীদের সৃজনের মঞ্চ নজিপুরের উদয়ন সাহিত্য আসর। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে রাজশাহীতে রাজনৈতিক দল ও পূজামণ্ডপ কমিটির সঙ্গে আরএমপির মতবিনিময়। বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী। পুলিশে বড় পরিবর্তন: ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিবের রবিবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন। ব্লাড কানেক্ট অ্যাপ বানিয়ে প্রশংসায় ভাসছেন নন্দীগ্রামের মেধাবী তরুণ মোছাদ্দিকুর রহমান। ব্রাহ্মণবাজারে পুলিশের সফল অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক। মাদারগঞ্জে ৬ পুরিয়া হেরোইনসহ মোশারফ গ্রেপ্তার, অতঃপর জেল-হাজতে প্রেরণ। বাসযোগ্য ও টেকসই নগর গড়তে এডিবির প্রকল্পের পরিধি নির্ধারণে রাসিকের সঙ্গে সভা। লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবারের মাঝে সরকারি ক্ষতিপূরণ বিতরণ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে রাজশাহীতে রাজনৈতিক দল ও পূজামণ্ডপ কমিটির সঙ্গে আরএমপির মতবিনিময়।

  • আপডেটের সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৯ সময় দৃশ্য
১১

রাজশাহী প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক দল এবং পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

​সভায় আরও অংশ নেন মহানগরীর বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
​মতবিনিময় সভায় দুর্গাপূজা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং আয়োজকদের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

কবি-লেখক-শিল্পীদের সৃজনের মঞ্চ নজিপুরের উদয়ন সাহিত্য আসর।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে রাজশাহীতে রাজনৈতিক দল ও পূজামণ্ডপ কমিটির সঙ্গে আরএমপির মতবিনিময়।

আপডেটের সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬