
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: বরিশালে উৎসবমুখর পরিবেশে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালণায় রোববার ৪ঠা অক্টোবর বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মুহাম্মদ আব্দুস সালাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা।এছাড়া বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা,বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।
প্রতিযোগিতায় গোলাপ অঞ্চল থেকে আগত বরিশাল ও খুলনা বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রধান অতিথির আগমন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয় এসময় গার্ড অব অনার প্রদান, এবং ফুল দিয়ে বরণ করা হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা।
























