ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা ‎বরিশাল বিএম কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কোম্পানীগঞ্জে বালুর নিচে ৬২ লাখ টাকার বিদেশি মদ, সহ আটক ২ শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে প্রবীণ শিক্ষকদের সম্মাননা এম এ বাছির রাজা বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী বাড়ল এলপিজির দাম রাশেদ খাঁনের প্রচেষ্টায় নিয়োগপত্র পেতে যাচ্ছেন মিশন আচার্য ‎বরিশালে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত

রংপুরের তারাগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : ০৯:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৯ সময় দৃশ্য
৬০

মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের তারাগঞ্জে একটি মিনি পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের ধোলাইঘাট বাজারে অবস্থিত ‘মা লক্ষী মিনি পাম্পে’ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কমল রায়, পিতা—খগেন্দ্র নাথ রায়, সাং—সয়ার ধোলাইঘাট বাজার, তারাগঞ্জ, রংপুরকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরে একই আইনের ৪৬ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রংপুর ও তারাগঞ্জ থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার ও পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের তারাগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুরের তারাগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০৯:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬