ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না : চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভিত্তিহীন: ইশরাক ‎বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস সীমান্তবর্তী ১০০৯টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার  চিরিরবন্দরে আপন দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা  সিলেট-তামাবিল মহাসড়কে ‘অন টেস্ট’ সিএনজি থেকে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলব দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে : রাসিক প্রশাসক

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না : চিফ হুইপ

  • আপডেটের সময় : ১১:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২২ সময় দৃশ্য
৩৮

আলোকিত সময় ডেস্ক নিউজঃ আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম মনি।
রবিবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুতের বিল প্রসঙ্গে চিফ হুইপ বলেন, হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে। কিন্তু ভেতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান। দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে, সেই চোখ আর সোজা করা যাবে না, সেটা বাঁকাই থাকবে।

এ সময় অভিভাবকদের সতর্ক করে তিনি বলেন, ফেসবুকের খারাপ কনটেন্টের কারণে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন চিফ হুইপ। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না : চিফ হুইপ

আপডেটের সময় : ১১:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬