ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস সীমান্তবর্তী ১০০৯টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার  চিরিরবন্দরে আপন দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা  সিলেট-তামাবিল মহাসড়কে ‘অন টেস্ট’ সিএনজি থেকে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলব দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে : রাসিক প্রশাসক গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২ খাউলিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণে সীমাহীন দুর্নীতির অভিযোগ প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার বিষয়ে তদন্ত চলছে: ডিবি প্রধান

কাউনিয়ায় পুকুরে মিলল নারীর মরদেহ

  • আপডেটের সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২২ সময় দৃশ্য
৩৯

আলোকিত সময় ডেস্ক নিউজঃ রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ দরগারপার জামে মসজিদ-সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম তাহমিনা খাতুন। তিনি রংপুরের হারাগাছের ফাতাংটারী এলাকার সর্দারপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহমিনা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তাঁকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়েছিল।
স্থানীয় লোকজন পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তাঁর পরিচয় শনাক্ত হয় এবং পরিবারের সন্ধান পাওয়া যায়।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, ওই নারীর পরিবারের সন্ধান পাওয়া গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস

কাউনিয়ায় পুকুরে মিলল নারীর মরদেহ

আপডেটের সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬