
গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুরের ১ নম্বর ওয়ার্ড মাধবপুর পুকুরপাড় এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ মখদুম বরকত চান গায়েনের ১৪৩তম পবিত্র ওরস মোবারক। রোববার, ১৮ অক্টোবর ২০২৬, আয়োজিত এ ওরস মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জননেতা শওকত হোসেন সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা ছাত্রনেতা ও কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম সরকার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, শাজাহান ডিলারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তন অনেক বড়। তাই নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। রাস্তার পাশে যত্রতত্র ময়লার স্তূপ রাখা যাবে না। তিনি আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১০০ বিঘা জমির বিষয়ে সিটি কর্পোরেশন থেকে অর্থ জমা দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এসব বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে।
বর্জ্যকে সম্পদে রূপান্তর করে পরিবেশ রক্ষা ও কৃষি খাতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য সংরক্ষণ এবং এলাকার মানুষের অংশগ্রহণে পবিত্র ওরস মোবারকটি অনুষ্ঠিত হয়



















