ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৌরনদীতে যুব ফ্রন্ট বাংলাদেশের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বরিশাল সিস্টারস্-ডে স্কুলে ব্যতিক্রমী উপকরণ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের ছাগল বিতরণ তজুমদ্দিনে মৎস্য অভিযানে ১০ জেলে আটক, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত দুর্গাপূজায় গাইবান্ধার ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার, ২৬ অক্টোবর থেকে চালু মহানগর এক্সপ্রেস মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার, ২৬ অক্টোবর থেকে চালু মহানগর এক্সপ্রেস

  • আপডেটের সময় : ০৪:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দৃশ্য
৪২

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত চলবে। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত রুটে ট্রেনটির যাত্রা শুরু হচ্ছে। এর ফলে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতে ট্রেনের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়াবে।

একই সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীরা নির্ধারিত স্টেশন থেকে ট্রেনে উঠে সরাসরি কক্সবাজার যেতে পারবেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমানকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন রুটে ট্রেন চালানোর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) মোহাম্মদ সফিকুর রহমান জানান, ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চলাচল করবে। পথে বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি থাকায় মধ্যবর্তী এলাকার যাত্রীরাও এ ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। রাত ২টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় আবার যাত্রা শুরু করে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। ফেরার পথে ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে।

বেলা ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর ২০ মিনিট বিরতি দিয়ে সাড়ে ১২টায় আবার যাত্রা শুরু করবে। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৬টা। এ হিসাবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া কিংবা ফেরার পথে ট্রেনটির যাত্রায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা সময় লাগবে। নতুন রুটে মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি দেবে।

তবে আগের রুটে থাকা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনে ট্রেনটির বিরতি বাতিল করা হয়েছে। এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করত। তবে এ দুটি ট্রেন চট্টগ্রাম ছাড়া মধ্যবর্তী অন্য কোনো স্টেশনে যাত্রাবিরতি দেয় না। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় একদিকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়বে, অন্যদিকে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের জন্যও কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হবে।

১৬টি কোচ নিয়ে চলাচলকারী মহানগর এক্সপ্রেসে সর্বোচ্চ ৭৩৬টি আসন রয়েছে। ট্রেনটি সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলবে। রোববার থাকবে সাপ্তাহিক বন্ধ। রেলওয়ের এ উদ্যোগে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রী পরিবহনের সুযোগ সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কুমিল্লা ও আশপাশের জেলার পর্যটক এবং সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গৌরনদীতে যুব ফ্রন্ট বাংলাদেশের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত

কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার, ২৬ অক্টোবর থেকে চালু মহানগর এক্সপ্রেস

আপডেটের সময় : ০৪:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬