
মায়াজ হাওলাদার কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তের অফিস সহকারী কামাল হোসেন অফিস চলাকালীন সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১৭অক্টোবর)সকালে তার অফিস কক্ষে এঘটনা ঘটে। এসময় তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তার অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে কামাল হোসেনের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম এম ফারুক হোসেন জানান, কামাল হোসেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। ধারণা করা হচ্ছে, কাজের চাপ ও শারীরিক দুর্বলতার কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



















