ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু। উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট পেলেন বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তরা চিরিরবন্দরে ২৩ লিটার চো”লাই ম”দসহ একজন আ/ট/ক ধামইরহাটে কৃষক হত্যা মামলায় ৭ আসামি গ্রেপ্তার। নগরকান্দা-সালথায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়। মান্দায় টাপেন্টাডল সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। নাটোরের লালপুরে গৃহবধূর আত্মহত্যা। তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নাটোরের লালপুরে গৃহবধূর আত্মহত্যা।

  • আপডেটের সময় : ০৯:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দৃশ্য
২০

শাকিব আহম্মেদ লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মিনু খাতুন (২০) নামে ১১ মাসের এক শিশুর জননী আত্মহত্যা করেছেন। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর মালিথাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিনু খাতুন ওই গ্রামের মো. স্বাধীন আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে পারিবারিক বিরোধের জেরে মিনু খাতুন নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে মাথায় পানি দেওয়াসহ প্রাথমিক চিকিৎসার চেষ্টা চালান। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়না তদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে লালপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু।

নাটোরের লালপুরে গৃহবধূর আত্মহত্যা।

আপডেটের সময় : ০৯:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬