ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন   রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের উদ্বোধন বরিশালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দুবাই থেকে দেশে ফিরেই মৃত্যু, ১১ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল প্রবাসী এনামুল হকে মাধবপুরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী আন্তর্জাতিক সামরিক চিকিৎসা সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো আমিরাতের নারী মেজর জেনারেল নদীভাঙনকবলিতদের খোঁজখবর নিলেন এবং আংগারিয়া ও সাতানীতে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম শাহিন হাওলাদার ​ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের উদ্বোধন

  • আপডেটের সময় : ০৮:৪৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দৃশ্য
২৬

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে এবং বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বরিশাল বিভাগের বিভিন্ন কলেজের খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান কলেজ, সাহেবেরহাট, বরিশালের অধ্যক্ষ মোঃ মসিউর রহমান এবং বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ নুরুল আমিন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুবেল খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

ক্রীড়া শুধু বিনোদন বা সুস্থ থাকার মাধ্যম নয়, বরং এটি একটি সম্ভাবনাময় পেশা হিসেবেও গড়ে উঠতে পারে। সরকারের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগান বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষাঙ্গনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা উপভোগ করেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন  

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের উদ্বোধন

আপডেটের সময় : ০৮:৪৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬