
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী, স্বজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংকিং সেবা আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) উদ্বোধন এবং হাসপাতাল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন।
১১ ই অক্টোবর রবিবার জরুরী বিভাগের সামনে সেলফ সার্ভিস সেন্টার ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যালারি-৪-এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনির এবং পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের ডিজিএম ও অঞ্চলপ্রধান মোহাম্মদ মোশাহিদুল্লাহ।এছাড়া বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী বৃন্দসহ শেবাচিম এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলো
পূবালী ব্যাংক পিএলসি শের-ই-বাংলা মেডিকেলে আয়োজিত এই কার্যক্রমের মাধ্যমে হাসপাতাল এলাকায় আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের পাশাপাশি পরিবেশের সৌন্দর্যবর্ধনে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।



















