ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৌরনদীতে যুব ফ্রন্ট বাংলাদেশের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বরিশাল সিস্টারস্-ডে স্কুলে ব্যতিক্রমী উপকরণ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের ছাগল বিতরণ তজুমদ্দিনে মৎস্য অভিযানে ১০ জেলে আটক, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত দুর্গাপূজায় গাইবান্ধার ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার, ২৬ অক্টোবর থেকে চালু মহানগর এক্সপ্রেস মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ

  • আপডেটের সময় : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দৃশ্য
৫৯

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে সরকারি সামাজিক সেবা ও সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় খানা তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, প্রান্তিক ও নির্দিষ্ট জনগোষ্ঠীর সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা ও সমাজসেবামূলক সেবা প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের খানা তথ্য সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের তথ্য সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ইউনিয়ন সমাজকর্মী মো. আশিক রায়হান ও সুজাত আলী, মহিষমারা ইউনিয়নের প্রশাসক মহিউদ্দিন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার মো. কামরুল হোসেন, মহিষমারা ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হোসেন, মহিষমারা ইউনিয়ন যুবদলের মুকুল সরকার এবং মহিষমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম পিন্টু।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

গৌরনদীতে যুব ফ্রন্ট বাংলাদেশের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত

মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ

আপডেটের সময় : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬