ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিট ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত মাধবপুর সরকারি হাসপাতালে ২০০তম সিজারিয়ান সম্পন্ন, চিকিৎসকদের কেক কেটে উদযাপন বরিশাল বিভাগের নেতৃবৃন্দকে নিয়ে অঞ্চল জামায়াতের বৈঠক অনুষ্ঠিত ‎বরিশালে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে দেশাত্মবোধক সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভেরসা স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন মধুপুরে ১৫০ সদস্যের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ তজুমদ্দিনে কিশোর-কিশোরী ও তরুণদের নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ মধুপুরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে ৫৪ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও অর্থ সহায়তা

লিভারপুলে যাওয়ার ‘খুব কাছে’ বাহকোলা, যা বললেন পিএসজি কোচ

  • আপডেটের সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৮২ সময় দৃশ্য
৩০৯

বাহডলে বাহকোলার প্রতি লিভারপুলের আগ্রহের খবর শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। বিবিসির খবর, পিএসজি থেকে ফরাসি ফরোয়ার্ডকে দলে নেওয়ার খুব কাছাকাছি চলে এসেছে ইংলিশ ক্লাবটি। যদিও এই তারকাকে নিয়ে প্রশ্নে খুব বেশি কিছু বলতে চাননি ফরাসি ক্লাবটির কোচ লুইস এনরিকে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিবিসি তাদের বৃহস্পতিবারের প্রতিবেদনে লিখেছে, গত ৪৮ ঘণ্টায় দুই পক্ষের আলোচনা অনেকটা এগিয়েছে এবং পূর্ণাঙ্গ চুক্তি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে।

২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের মূল্য ১৪ কোটি ৫০ লাখ পাউন্ড নির্ধারণ করেছিল পিএসজি, কিন্তু লিভারপুল এমন একটি প্যাকেজে সম্মত হতে চলেছে, যার ন্যূনতম মূল্য হবে ১০ কোটি পাউন্ড এবং ব্যক্তিগত ও দলীয় উল্লেখযোগ্য সাফল্যের ওপর ভিত্তি করে তা ১২ কোটি পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।

লিলের বিপক্ষে পিএসজির লিগ আঁর ম্যাচের আগে বৃহস্পতিবার এনরিকের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় বাহকোলার সম্ভাব্য দলবদল নিয়ে। ক্লাবটিকে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ শুধু বলেন, “বাহডলে বাহকোলা এখনও পিএসজির খেলোয়াড়।”

২০২৩ সালের অগাস্টে আরেক ফরাসি ক্লাব লিওঁ থেকে পিএসজিতে যোগ দেন বাহকোলা। লিগ আঁ চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ১৫২ ম্যাচে তিনি গোল করেছেন ৩৯টি।

গত মৌসুমে পিএসজির লিগ আঁ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাহকোলা।এবারের বিশ্বকাপে ফ্রান্সের হয়ে আট ম্যাচে তিনি গোল করেন তিনটি।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিট

লিভারপুলে যাওয়ার ‘খুব কাছে’ বাহকোলা, যা বললেন পিএসজি কোচ

আপডেটের সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬