ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ জলঢাকায় (নীলফামারী) আগাম ফুলকপি চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসনের বিধান সহজ করল বাংলাদেশ ব্যাংক। আশুলিয়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উজিরপুরব বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন তেঁতুলিয়ায় তিরনই-রনচণ্ডী তুলসিয়া বিল উপ-প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত আবুধাবিতে ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে পটিয়ার প্রবাসী পুলক নাথ নিহত

অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসনের বিধান সহজ করল বাংলাদেশ ব্যাংক।

  • আপডেটের সময় : ০৮:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২৬ সময় দৃশ্য
৪৫

ডেক্স রিপোর্ট:
অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে বাংলাদেশি কোম্পানির অগ্রাধিকার শেয়ার (Preference Share) ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর, পরিশোধ (Redemption) এবং লভ্যাংশ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি পৃথক সার্কুলার জারি করেছে। FEID Circular No. 04 dated 03/11/2026.

এতে ইস্যুকারী কোম্পানি, বিনিয়োগকারী ও লেনদেন-সংশ্লিষ্ট ব্যাংকগুলোর করণীয় স্পষ্ট করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, বাংলাদেশি কোম্পানি অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে। ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যুর ক্ষেত্রে প্রস্তাবিত হারের যৌক্তিকতা ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া যাবে।

অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীর প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠানো এবং অগ্রাধিকার শেয়ার পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না। সার্কুলারে অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের বিধান এবং ইস্যু ও প্রতিবেদন দাখিলের প্রক্রিয়াও স্পষ্ট করা হয়েছে।

সূত্র — বাংলাদেশ ব্যাংক, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ

অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসনের বিধান সহজ করল বাংলাদেশ ব্যাংক।

আপডেটের সময় : ০৮:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬