
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ নভেম্বর সকালে বরিশাল বিভাগে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর নিজস্ব ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী।
এছাড়াও অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে বীমা গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রাহকদের কাছে বীমা দাবির অর্থ যথাসময়ে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
বীমা দাবির চেক বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আলোকিত সময়/রেবারা






















