
স্টাফ রিপোর্টার: সারাদেশে পরিকল্পিত আগুন সন্ত্রাসী,নৈরাজ্য সৃষ্টি ও নাশকতার সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মোটরসাইকেল মহড়া চলমান রয়েছে ।

২৫ নভেম্বর বুধবার দিনব্যাপী উপজেলার ৩শ ফুট সড়ক, ঢাকা বাইপাস সড়কসহ ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে হাজারো নেতাকর্মী নিয়ে মহড়ায় নেতৃত্বদেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব আলী আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম, জেলা নেতা রিপন, জসিম উদ্দিন, বাদশা, মমিন উদ্দিন, আয়নাল, গোলাম মোহম্মদ, শফিক,ইয়াছিনসহ নেতাকর্মীরা ৷
এ সময় জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন,আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস,নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও নারায়ণগঞ্জ ১ আসনের মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া করছি।
এ জনগন জান ও মালের নিরাপত্তায় সক্রিয় অবস্থান নিয়ে জেলার প্রতিটি অঞ্চলে অংশ নিচ্ছি। রূপগঞ্জের সড়ক মহাসড়কে আমরা মোটরসাইকেল মহড়া, সভা, সমাবেশ ও বিক্ষোভ অব্যাহত রেখেছি।
আলোকিত সময়/রেবারা




















