ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘদিন পর বামনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে আলোচনা, উদ্যোগে রুহুল আমিন শরীফ বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী আমিরাত, আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক দুবাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন নিহত, তদন্তে কর্তৃপক্ষ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন বরগুনায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলন গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার নিখোঁজ সংবাদ সাভারে জমি দখল, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন

বরগুনায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলন

  • আপডেটের সময় : ১১:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দৃশ্য
১৫

এ,কে,এম, শাহাদাৎ হোসেন, বরগুনা প্রতিনিধিঃকাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বরগুনায় মহাসম্মেলন করেছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর জেলা শাখা। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বরগুনা সদরের আবুল হোসেন ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল করিম খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা।

সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী এই বিশ্বাস ইসলামের মৌলিক ভিত্তি কাদিয়ানীদের কর্মকাণ্ড এই আকিদার পরিপন্থী দাবি করে তারা বলেন, সমাজে ধর্মীয় বিভ্রান্তি দূর করতে রাষ্ট্রীয়ভাবে স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি।

বক্তারা বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বাংলাদেশেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

মহাসম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

দীর্ঘদিন পর বামনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে আলোচনা, উদ্যোগে রুহুল আমিন শরীফ

বরগুনায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলন

আপডেটের সময় : ১১:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬