ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন বিজ্ঞাপন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি

আবুধাবিতে ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে পটিয়ার প্রবাসী পুলক নাথ নিহত

  • আপডেটের সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১৩৫ সময় দৃশ্য
২৯৭

মোঃ আবদুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোছাফফা এলাকায় মাত্র ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে পুলক নাথ (প্রবাসী) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত পুলক নাথ চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাথপাড়া জগন্নাথ বাড়ির বাসিন্দা মধুসূদন নাথের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় চার বছর আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোছাফফা এলাকায় পাড়ি জমান পুলক নাথ। সেখানে তিনি থাই গ্লাসের কাজ করতেন। তাঁর রুমমেট ছিলেন একজন মিশরীয় নাগরিক।

পরিবারের অভিযোগ, মাত্র ২০ দিরহাম নিয়ে পুলক নাথের সঙ্গে ওই রুমমেটের কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধের জেরে তাঁকে ছুরিকাঘাত করা হলে তিনি প্রাণ হারান।

গত শুক্রবার এ ঘটনা ঘটে। পরদিন শনিবার পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর জানতে পারেন। সামান্য অর্থের বিরোধকে কেন্দ্র করে প্রবাসের মাটিতে পুলক নাথের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

পরিবারের স্বপ্ন পূরণ এবং জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমিয়েছিলেন পুলক নাথ। কিন্তু প্রবাসজীবনের সেই সংগ্রামের অবসান ঘটল এক মর্মান্তিক ঘটনায়। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

আবুধাবিতে ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে পটিয়ার প্রবাসী পুলক নাথ নিহত

আপডেটের সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬