ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের প্রশ্ন অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গোপালগঞ্জে আইজিপিসহ তিন বাহিনীর ডিজি, পরিদর্শনে আইনশৃঙ্খলা পরিস্থিতি

মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি

  • আপডেটের সময় : ১০:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দৃশ্য
১৯

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদের আধুনিকায়ন এবং নগরীর সার্বিক নিরাপত্তা জোরদারে একাধিক উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর মধুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন তিনি।

এর আগে মন্ত্রী মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি মসজিদটির পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও পরিকল্পিতভাবে মসজিদটি নির্মাণের বিষয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

শুধু ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নই নয়, মধুপুর শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগী হয়েছেন মন্ত্রী। এ লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মসজিদ পুনর্নির্মাণ এবং শহরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে মন্ত্রীর এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মধুপুরের ধর্মীয় ও নাগরিক অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুসংহত হবে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি

আপডেটের সময় : ১০:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬