ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার রংপুরে উৎসবমুখর পরিবেশে সাফল্যের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পাঁচ বছরের ট্যাক্স মওকুফের উদ্যোগ, শান্তি-সম্প্রীতির আহ্বান আলম মোল্লার মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, গ্রেপ্তার হয়নি কেউ উজিরপুরের হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার ৭ নভেম্বর জিয়াউর রহমান পদক্ষেপ না নিলে বাংলাদেশ থাকত না: এম সাখাওয়াত হোসেন

আশুলিয়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ০৬:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮৫ সময় দৃশ্য
১৫১

আশুলিয়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ার মানিকগঞ্জপাড়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বাদ মাগরিব মানিকগঞ্জপাড়ার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মোঃ সাদেক হোসাইন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দেওয়ান রুহুল আমিন, বিসিডিএসের সভাপতি জহিরুল ইসলাম খান লিটন, বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী, কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বাংলা টিভির সিনিয়র সাংবাদিক খন্দকার আলমগীর হোসেন নিরব, একুশের সংবাদের সাংবাদিক রিপন আহমেদ, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক জীবন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন মীর এবং আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন সরকার, সাংবাদিক শাকিল আহমেদ, সাইদুল ইসলাম, মোশারফ হোসেন, হৃদয়, মোঃ নজরুল ইসলাম, আজহারুল ইসলাম, সোলেমান হোসেন, রাকিব ফকির, মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোয়া মাহফিলের আয়োজক এবং আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের চেয়ারম্যান কে এম মোহাম্মদ হোসেন রিজভী।

এ সময় উপস্থিত অতিথিরা মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেবের স্মৃতিচারণ করেন এবং তাঁদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা মরহুমদের অবদান স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে মাদ্রাসার ইমাম সাহেব বিশেষ আলোচনা করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেবকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করার প্রার্থনা করা হয়। আমিন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

আশুলিয়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৬:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬